ছুটির দিনগুলো যেন সত্যিই বিশ্রামের হয়—এই ভেবেই আমাদের ট্যুর প্যাকেজ সাজানো হয়। বিমান টিকিট, হোটেল, এয়ারপোর্ট ট্রান্সফার ও দর্শনীয় স্থানের ভ্রমণ একসঙ্গে, তাই আপনাকে আলাদা করে কিছু আয়োজন করতে হয় না।
চলতি ট্যুর
- থাইল্যান্ড: ব্যাংকক, ফুকেট ও ফি ফি দ্বীপ—শহর ভ্রমণ, দ্বীপ ভ্রমণ ও ডিনার ক্রুজসহ।
- নেপাল: ৪ দিন ৩ রাত—হিমালয়ের দৃশ্য, পবিত্র মন্দির ও শান্ত হ্রদ।
- সিঙ্গাপুর ও মালয়েশিয়া: দুই দেশের শহর ভ্রমণ, বিমান ও বাসে যাতায়াত এবং ৩-star হোটেল।
- নেপাল ট্যুর জনপ্রতি ৪৭,০০০ টাকা থেকে; থাইল্যান্ড ও সিঙ্গাপুর–মালয়েশিয়া ট্যুরের মূল্য অনুরোধে।
প্যাকেজে যা থাকে
ট্যুর অনুযায়ী রিটার্ন এয়ার টিকিট, হোটেল আবাসন (সাধারণত সকালের নাশতাসহ), এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ, শহর ভ্রমণ এবং নির্ধারিত দর্শনীয় স্থানের টিকিট অন্তর্ভুক্ত থাকে। ভিসা, খাবার, ব্যক্তিগত খরচ, বাড়তি ব্যাগেজ ও টিপস সাধারণত অন্তর্ভুক্ত নয়।
ভিসা সহায়তা
ফ্লাইট ও হোটেলের সঙ্গে আপনার গন্তব্যের ট্যুরিস্ট ভিসাতেও আমরা সহায়তা করি। কী কী কাগজ লাগবে তা রওনার আগেই জানিয়ে দেওয়া হয়, যাতে শেষ মুহূর্তে সময় নষ্ট না হয়।
গ্রুপ ও পারিবারিক ট্যুর
পরিবার, বন্ধুদের দল বা কর্পোরেট গ্রুপ—যতজনই হোক, আপনার সংখ্যা ও বাজেট অনুযায়ী প্যাকেজ সাজিয়ে দেওয়া যায়। তারিখ ও কতজন যাবেন জানিয়ে আমাদের ট্যুর ডেস্কে কল করুন।