আমাদের সেবা
- কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচনে পরামর্শ
- ভর্তির আবেদন প্রক্রিয়ায় সহায়তা
- কাগজপত্র যাচাই ও প্রস্তুতি
- ভিসা আবেদন ফরম পূরণ ও জমা
- আর্থিক কাগজপত্র (ব্যাংক স্টেটমেন্ট, স্পনসরশিপ লেটার) প্রস্তুতি
- ভিসা ইন্টারভিউ প্রস্তুতি ও কোচিং
- বিশ্ববিদ্যালয় ও অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ
- ভিসার অবস্থা নিয়ে নিয়মিত ফলো-আপ
- রওনার আগে ব্রিফিং ও ফ্লাইট বুকিং সহায়তা
- আবাসন ব্যবস্থায় সহায়তা এবং পৌঁছানোর পরেও সহযোগিতা
কেন সাইপ্রাস
সাইপ্রাসে অনেক বিশ্ববিদ্যালয় ইংরেজি মাধ্যমে ডিগ্রি দেয় এবং খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। কিছু প্রতিষ্ঠান আইইএলটিএস ছাড়াও আগের শিক্ষার ভিত্তিতে ভর্তির সুযোগ দেয়।
যোগ্যতা
সাধারণত ন্যূনতম HSC/A-Level বা সমমান, ন্যূনতম জিপিএ ২.৫০ (বিশ্ববিদ্যালয় ও কোর্স অনুযায়ী ভিন্ন), ইংরেজি দক্ষতা (আইইএলটিএস, TOEFL, PTE বা MUET—বিশ্ববিদ্যালয় অনুযায়ী), বৈধ পাসপোর্ট, পরিষ্কার শিক্ষাগত ও অভিবাসন রেকর্ড এবং টিউশন ও খরচ চালানোর আর্থিক সক্ষমতা।
ফি কীভাবে দিতে হয়
শুরুতেই ১৫,০০০ টাকা (অফেরতযোগ্য), অফার লেটার পাওয়ার পর ১০,০০০ টাকা (অফেরতযোগ্য), এবং ভিসা নিশ্চিত হওয়ার পর ৫৫,০০০ টাকা। সাইপ্রাস-এর বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি, টিউশন ফি, দূতাবাসের ভিসা ফি, মেডিকেল ও ট্রাভেল ইনস্যুরেন্স, এয়ার টিকিট এবং ইংরেজি দক্ষতা পরীক্ষার ফি আমাদের সার্ভিস চার্জের বাইরে।